সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ঐ অঞ্চলের গভর্নর।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার এবং আত্মঘাতী একজন হামলাকারী হামলাটি চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।

সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার।

উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন: “ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠবো”।

শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে।

বিয়ের অনুষ্ঠানটি রাস্তায়ও ছড়িয়ে পড়ে, এমন সময় বোমা বিস্ফোরনের শব্দটি শহরের সকল প্রান্ত থেকে শোনা যায়।

ইস্তাম্বুল থেকে বিবিসির মার্ক লোয়েন জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন গোষ্ঠি হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারী কিছু সূত্র বলছে যে হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।

গাজিয়ানটেপে আইএস গোষ্ঠির সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।

গতবছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।

 

 

সূত্র: বিবিসি বাংলা