সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তুরস্কের আনাতলির কায়সেরি শহরে আজ শনিবার গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন সেনা। হতাহত সেনারা একটি বাসে করে সপ্তাহান্তের কেনাকাটায় যাচ্ছিলেন। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওই বিস্ফোরণের ঘটনায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়ে থাকতেন পারে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ওই বাসের যাত্রীরা নবীন সৈনিক। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় যাচ্ছিলেন। বাসটি কায়সেরি পৌরসভা কর্তৃপক্ষের।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর সেনাদের বহনকারী বাসটি থেকে ধিকিধিকি আগুন বের হচ্ছে। আহত লোকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

১০ ডিসেম্বর ইস্তাম্বুলে একটি ফুটবল ম্যাচ শেষে জোড়া বিস্ফোরণে ৪৪ জন নিহত হওয়ার সপ্তাহান্তেই আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই ঘটনার দায় স্বীকার করেছিল কুর্দি বিদ্রোহীরা।

আজকের বিস্ফোরণের ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জানানো হয়েছে।

সূত্র : প্রথম আলো