সদ্য প্রকাশিত
খেলা

তাসকিন ৩ মুস্তাফিজ ২

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
তাসকিন ৩ মুস্তাফিজ ২

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশের করা ৩৯১ রানের জবাবে শ্রীলঙ্কা একাদশ ৯০ ওভারে ৪০৩ রান করেছে। শ্রীলঙ্কা একাদশের যে সাতটি উইকেটের পতন ঘটেছে তার পাঁচটিই নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

১১ ওভার বল করে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। আর ১২ ওভার বল করে ৪ মেডেনসহ ২৮ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

এ ছাড়া সৌম্য সরকার ১৩ ওভার বল করে ১ মেডেনসহ ৫৩ রান দিয়ে নেন ১টি উইকেট। অপর উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ। তিনি ১৩ ওভার বল করে ৬৮ রান দিয়ে ১টি উইকেট নেন।

শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াইয়েও বল হাতে জ্বলে ওঠার প্রতীক্ষায় তাসকিন ও মুস্তাফিজ।

সূত্র: রাইজিংবিডি