সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এ আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প।

ওই দিনই তিনি প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে উঠবেন। আর হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: কালের কণ্ঠ