তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার বিকালে তানোর কালিগঞ্জ ও সরনজাই রাস্তা এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের আ: রশিদের পুত্র।
জানা গেছে, শুক্রবার বিকালে মাসুদ কালিগঞ্জ তার শ্বশুর বাড়ি থেকে সাইকেল নিয়ে তানোর কালিগঞ্জ ও সরনজাই রাস্তা দিয়ে নিজ বাড়ি যাচ্ছিল। এসময় একটি ধান ভর্তি ট্রাক মাসুদকে চাপা দেয়। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
তানোর থানা ওসি (তদন্ত) আব্দুর সবুর বলেন, নিহতের পরিবারের পক্ষে কেই মামলা করেনি। পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ট্রাক চালক আব্দুর রহমানকে আটক করা হয়েছে।
স/অ










