তানোর প্রতিনিধি:
“অতীতকে জানব, আগামীকে গড়ব” এই শ্লোগানকে সমনে রেখে তানোরে বে-সরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী আলোঘর ও বিইডিসি প্রকল্পের উদ্দ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিশাল র্যালি মুন্ডুমালা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি তাসিরুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা আ’লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক অধ্যাপক লুৎফর রহমান, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ড়ী, মুন্ডুমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, মুন্ডুমালা মিশনের ফাদার আন্তনমূর্মু, কারিতাস আলোঘর প্রকল্পের (টিও) ভিনসেন্ট চড়ে, এডুকেশন সুপারভাইজার মি. অভিলাষ বিশ্বাস, ওয়াল্ড ভিশনের এডিপি ম্যানেজার মাইকেল গমেজ প্রমুখ।
সভা শেষে সাংঙ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতিরাসের ২১টি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স/অ










