সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তানোরে পৃথক অভিযানে মাদকসহ ৭ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক১১ জুন ২০২২২ মিনিট পড়া
তানোরে পৃথক অভিযানে মাদকসহ ৭ জন গ্রেপ্তার


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ ২ জনসহ বিভিন্ন ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা গোয়ন্দা পুলিশ ও তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরা হলেন, ১০ গ্রাম হেরোইন ও ১শ’ পিস ইয়াবাসহ রাজশাহী জেলা গোয়ন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ঠাকুর পুকুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের পুত্র আকরাম হোসেন (৫০) গাইন পাড়া গ্রামের আজাদ মন্ডলের পুত্র মেহেদী হাসান সাগর (৩০)। এ ঘটনায তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের দায়ের করা হয়েছে।

অপর দিকে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তানোর পৌর এলাকার রায়তন বড়শো গ্রাম থেকে ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ পবা উপজেলার সবসার গ্রামের আবু বাক্কারের পুত্র হায়দার আলী (৩৪) কে গ্রেপ্তার করেন। এঘটনায তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও  তানোর পৌর এলাকার গোকুল গ্রামের রহেদ আলীর পুত্র খালেক (৩৫), সাজা প্রাপ্ত পলাতক আসামি মোহর গ্রামের নুর“ল ইসলামের পুত্র আলমগীর হোসেন (৩৮), ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মাদারীপুর গ্রামের কেফাতুল্লা প্রামানিকের পুত্র সোহেল রানা (৩৫) ও জুমারপাড়া গ্রামের ইস্রাইলের পুত্র সারিউল সরদার (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এস/আই