সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে জনপ্রতিনিধের এমপি’র সংবর্ধনা

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
তানোরে জনপ্রতিনিধের এমপি’র সংবর্ধনা

তানোর প্রতিনিধি:

রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী নিজ উদ্দ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং ২টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংর্বধনা দিয়েছেন। তবে তানোর পৌরসভার মেয়র ও থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তানোর  পৌর  মেয়র বলেন, এমপি’র সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রন না পাওয়ায় সেখানে যেতে পারিনি। শুক্রবার বিকালে ৩টায় তানোর উপজেলা অডিটোরিয়ার হল রুমে সংর্বধনার আয়োজন করা হয়।

 

তানোর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনের সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড: মোকবুল খা, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক শরিফ খান, গোদাগাড়ী আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,তানোরউপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম।

স/মি