সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে এইচএসসি ফলাফলে শীর্ষে কৃষ্ণপুর মহিলা কলেজ

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
তানোরে এইচএসসি ফলাফলে শীর্ষে কৃষ্ণপুর মহিলা কলেজ

তানোর প্রতিনিধি:

এইচএসসি পরীক্ষায় রাজশাহীর তানোরের সদরের কলেজগুলোর ফলাফল তেমন একটা ভাল করতে পারেনি। তবে পুরো উপজেলার কলেজগুলোর  ফলাফলের মধ্যে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে রয়েছে।

 

কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৪৩জন, এর মধ্যে পাস করেছে ৪২ জন, ফেল করেছে এক জন। পাশের হার ৯৭.৬৭%।

 

সদরে অবস্থিত তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী ও বি্শ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৩৪০ জন, এর মধ্যে পাস করেছে ১৬৪ জন, ফেল করেছে ১৭৬ জন। পাশের হার ৪৯.৫৫%।

 

তালন্দ ললিত মোহন ডিগ্রী ও বিশ্ববিদ্যালয় কলেজের  পরীক্ষার্থী সংখ্যা ৩৮৮ জন, এর মধ্যে পাস করেছে ২১০ জন, ফেল করেছে ১৭৮ জন। পাশের হার ৫৫.১২%।

 

তানোর মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন, এর মধ্যে পাস করেছে ২৬জন, ফেল করেছে ১৯ জন। পাশের হার ৫৭.৭৮%।

 

কালিগঞ্জ ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৯৭ জন, এর মধ্যে পাস করেছে ৫৩জন, ফেল করেছে ৪৪ জন। পাশের হার ৫৪.৬৪%।

মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের পরীক্ষার্থী সংখ্যা ১৮০ জন, এর মধ্যে পাস করেছে ১৩৫জন, ফেল করেছে ৪৫ জন। পাশের হার ৭৫%।

মুন্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৮৮ জন, এর মধ্যে পাস করেছে ৬৭জন, ফেল করেছে ২১ জন। পাশের হার ৭৬.১৪%।

অপর দিকে বিল্লি কলেজের পাশের হার ৮৫%। কোয়েল কলেজের পাশের হার ৮৪%। লালপুর কলেজের ৬৮.১৮%। কচুয়া কলেজের পাশের হার ৬৪%। উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে পাশের হার কম সরনজাই ডিগ্রী কলেজ। এই কলেজের পাশের হার ৪২.৫৭%।

 

উপজেলার শীর্ষ কলেজ কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ আতাউর রহমান বলেন, আমি গবীত। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কলেজ শীর্ষে রয়েছে। আমি কলেজের শিক্ষক, ছাত্রীদের অভিভাবকসহ পরীক্ষার্থীদের কাছে র্কৃতজ্ঞ প্রকাশ করছি। একটি ভাল ফলাফর উপহার দেবার জন্য।

স/অ