সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

তাইওয়ানে ৪.৫ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
তাইওয়ানে ৪.৫ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি

 

রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৮মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির হ্যাংসুন শহরের টাউনশিপ এলাকা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।

সূত্র: বাংলা নিউজ