সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তরুণীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২২২ মিনিট পড়া
তরুণীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক তরুণীর সঙ্গে গাজীপুরের কালীগঞ্জে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাজেদুল ইসলামের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। সাড়ে ৬ মিনিটের ভিডিও যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ইউনিয়নসহ উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

এমন ঘটনা ঘটেছে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও ৪ নম্বর ওয়ার্ডে। মাজেদুল ইসলাম বড়গাঁও আইডিয়াল একাডেমির পরিচালক। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাজেদুল ইসলাম শেখ যুগান্তরকে বলেন, আমি পরিস্থিতির স্বীকার। আমার কিছুই বলার নেই বলে ফোন কেটে দেন।

সরেজমিন জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতি মাজেদুল ইসলাম শেখ (৪৫) তার আইডিয়াল একাডেমিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবত এইচএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল শুধু এই মেয়েকেই নয়; এলাকার বহু নারীর ইজ্জত নিয়ে মেতে উঠেছে। তার অনৈতিক কর্মকাণ্ডের সাড়ে ৬ মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান স্থানীয়রা।

এ ব্যাপারে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর