সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

তদন্ত দল আসার আগে সাজানো হয় রামেক হাসপাতালের লিফট

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
তদন্ত দল আসার আগে সাজানো হয় রামেক হাসপাতালের লিফট

নিজস্ব প্রতিবেদক:
গত ৩১ অক্টোবর রাতে রামেক হাসপাতালের তৃতীয় তলার লিফটের সামনে টাইলসের নিচে বাঁশ দেখা যায়। এরপর সিল্কসিটি নিউজে এ নিয়ে প্রথম খবর প্রকাশ হয়। পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

 
পরের দিন ১ নভেম্বর রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। তবে ওই কমিটি মনোপুত: না হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণায়ল থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করে রামেক কর্তৃপক্ষ।

 
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদের নেতৃত্বে ৫ সদস্যের এ কমিটি সকাল নয়টার দিকে রামেক হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করার কথা। আর সে কারণে ওই লিফটি যেন নতুন ভাবে সজ্জিত করা হয়েছে। লিফটের সামনে লাগানো হয়েছে নতুন টেলিফোন। আর  ঠিক তার উপরে প্রোপার্টি বিল্ডার্স প্রদত্ত  লিফট আরোহনকারীদের প্রতি নিদের্শাবলী। অনেকটা তড়িঘড়ি করেই লিফটের ভেতরে আর বাইরে লাগানো হয়েছে এ নির্দেশনা বোর্ড। যা এর আগে ওই লিফটের সামনে দেখা যায়নি।

 
এদিকে তদন্ত দল আসবে বলে শুক্রবার সকাল থেকেই ওই ভবনের লিফট খুলে রাখা হয়েছে। কিন্তু  তা ছিল অফিসিয়ালি বন্ধ। তাতে কোন রোগী পরিবহন করা হয়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই লিফট হয়ে কোন রোগী পরিবহন করতে দেয়া হয়নি। ফলে পুরোনো লিফট চালু করে দূর দিয়ে রোগী পরিবহন করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা।

sud_8101-copy
হাসপাতাল সূত্র মতে,২০১২ সালে  ১ হাজার শয্যার নতুন ভবনটি উদ্বোধনের পর চলতি বছরের জুন মাসে সেখানে লিফট বসানো হয়। তবে লিফট বসানোর পরে দরজার সামনে বড় একটি জায়গা ফাঁকা থাকে। সেই স্থানেই বাঁশের ফালা দিয়ে তার ওপর পত্রিকা বিছিয়ে সিমেন্ট ও বালু দিয়ে ঢালাই করা হয়।

 
এরপর তার ওপর বসানো হয় টাইলস। এ কারণে ছয় মাস না যেতেই ওই টাইলস উঠে গিয়ে সেখানে বাঁশ দেখা যায়। এর পরই বিষয়টি নজরে আসে অনেকের। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর শুরু হয় তোলপাড়।

 
ভবন নির্মাণের কাজটি করে ঢাকার মার্ক বিল্ডার্স লিমিটেড এবং লিফট বসানোর কাজ করে প্রোপার্টি লিফট’ প্রাণ আএরএফএল গ্রুপ। দুটি কম্পানীর অনিয়মের কারণে পুরো ভবনটিই এখন কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও দাবি করেন অনেকে।

 
ভবনের অনেক স্থানে এরই মধ্যে টাইলস খসে খসে উঠতে শুরু করেছে। আবার দেখা দিয়েছে ফাটলও।বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করে রামেক কর্তৃপক্ষ।

স/শ