সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

তত্ত্বাবধায়ক ফেরাতে রায় পুনর্বিবেচনার আবেদন বিএনপির

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
তত্ত্বাবধায়ক ফেরাতে রায় পুনর্বিবেচনার আবেদন বিএনপির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার আবেদন করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে রিভিউ দায়ের করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ অক্টোবর) দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এর আগে গত ২৭ আগস্ট আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার করতে একটি আবেদন করা হয়। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি এই রিভিউ আবেদন করেন। অন্যরা হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। পরে ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল ঘোষণা করে রায় দেন।

এই রায়ের পর ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশ কিছু বিষয়ে অন্তর্ভুক্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়।

 

সূত্র: যুগান্তর