সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা 

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাবগঞ্জে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। বুধবার আরইউজের সভাপতি কাজী শাহেদ, সহসভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক
সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু ও সামাদ খান হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ বলেন, নবাবগঞ্জে হোটেলে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা পূর্ব পরিকল্পিত। এ ধরনের ঘটনা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। ন্যাক্কারজনক এ ঘটনায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ। আমরা অবিলম্বে ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সংবাদকর্মীদের সাথে নিয়ে আরইউজে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

একইসঙ্গে এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, সদস্য আনু মোস্তফা ও জাবীদ অপু তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছেন।

স/শা