সদ্য প্রকাশিত
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া দর্শনার্থীর ছোড়া টুপি গিলে অসুস্থ, জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যু ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা কাল থেকে মাঠে নামছে জামায়াত মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর
অপরাধ ও দুর্নীতি

ঢাকায় র‍্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ঢাকায় র‍্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মাদক ব্যবসায়ী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিরপুরের বছিলা এলাকায় র‍্যাব-২-এর সঙ্গে গুলিবিনিময়ে রাজন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ওই ঘটনা ঘটে বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে জানা গেছে। র‍্যাবের ভাষ্য, মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন রাজন। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ‘গাঁজা রাজন’ নামে পরিচিত ছিলেন।

র‍্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গুলিবিনিময়ের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়নি র‍্যাব।

র‍্যাবের ভাষ্য, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন র‍্যাব সদস্য আহত হয়েছেন।

রাজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।