জাতীয়

ঢাকার উদ্দেশ্যে গোয়া ছাড়লেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে রওনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯১ স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে গোয়া নেভাল ছেড়ে আসে।

 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

 

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এসময় উপস্থিত ছিলেন।

 

স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।

সূত্র: বাংলা নিউজ