সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ঢাকায় বিদেশী কূটনীতিকের মিথ্যে ঘোষণায় আনা রোলস রয়েস জব্দ

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ঢাকায় বিদেশী কূটনীতিকের মিথ্যে ঘোষণায় আনা রোলস রয়েস জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুল্ক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ঢাকায় আজ তারা একটি উচ্চ মূল্যের রোলস রয়েস গাড়ি জব্দ করেছে, যেটি মিথ্যে ঘোষণা দিয়ে আমদানি করেছিলেন একজন বিদেশী কূটনীতিক।

শুল্ক গোয়েন্দা সংস্থার দাবি, রুপালি রঙের ‘ঘোস্ট’ মডেলের এই গাড়িটির বাজারমূল্য আনুমানিক ত্রিশ কোটি টাকা।

এর মধ্যে শুল্ক করই হবে ২২ কোটি টাকা।

গাড়িটি কমলাপুরের আইসিডি বন্দরে একটি কন্টেইনার বন্দী অবস্থায় ছিল।

ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি হ্যান সন ইকের নামে গাড়িটি এসেছিল।

ঘোষণায় বলা হয়েছিল এটি একটি ‘বিএমডাব্লিউ এক্স ফাইভ’।

সিগারেট চোরাচালানের অভিযোগে এই কূটনীতিককে অবশ্য গত বছরই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

শুল্ক গোয়েন্দারা বলেন, তারা দীর্ঘদিন ধরে কমলাপুরে এই গাড়ির কন্টেইনারটি নজরদারীতে রেখেছিলেন।

আজ সবার উপস্থিতিতে কন্টেইনার খোলা হয়।

বিলাসবহুল ও উচ্চমূল্যের গাড়ি হিসেবেই রোলস রয়েস পরিচিত।

জব্দকৃত এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা ৬৬০০ সিসি। বিবিসি বাংলা