সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ঢাকায় পা রাখল পাকিস্তান দল

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ঢাকায় পা রাখল পাকিস্তান দল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

৫ কোচিং স্টাফ আগেই ঢাকায় পা রেখেছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিল পাকিস্তান ক্রিকেট দলও। আজ ভোরে ঢাকায় পা রেখেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল।

এই সিরিজে দুই দল খেলবে ৩টি ওয়ানডে। আগামী ১১ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ শেষ হবে এ সিরিজ।

তবে শুরুতে এ সিরিজ পূর্ণাঙ্গই হওয়ার কথা ছিল। পাকিস্তান সুপার লিগের কারণে এ সিরিজ ভাঙা পড়েছে, সঙ্গে কলেবরও ছোট হয়েছে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ এর অংশ থাকলেও ক্ষুদ্রতর ফরম্যাটে আর খেলা হবে না দুই দলের। চলতি সফরে ওয়ানডে খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান। এরপর আগামী মে মাসের দিকে ২ টেস্টের সিরিজ খেলতে আসবে দলটি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ সিরিজ বাতিলের একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা দূরে রেখে এ সিরিজ যথাসময়েই মাঠে গড়াতে চলেছে বলে জানা গেছে।