সদ্য প্রকাশিত
রাজনীতি

ঢাকা-৩ আসন : ভোট দিলেন নিপুণ রায়, নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ঢাকা-৩ আসন : ভোট দিলেন নিপুণ রায়, নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে কেরানীগঞ্জে ঢাকা-৩ আসনের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। আজ মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে গণতন্ত্রের পথ সুগম হবে। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন