সবশেষ
জাতীয়

ঢাকা উত্তর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিরপুরে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিরপুরে বিশাল আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।

আজ সোমবার (২ নভেম্বর) মিরপুর ১১ নম্বর থেকে শুরু হয় আনন্দ মিছিলটি।

পরে মিরপুর ১০ নম্বর ঘুরে এক নম্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতকর্মীরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। এ সময় আন্দোলনের নামে চলমান নৈরাজ্যের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।

 

গতকাল রবিবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় দলটি।

কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।