সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকায় আসছেন অর্গানাইজেসন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) মহাপরিচালক রাষ্ট্রদূত আহমেত ইউজেমচু।

তিন দিনের সফরে রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় আসার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
আরও জানা যায়, ঢাকা সফরে রাষ্ট্রদূত আহমেত ইউজেমচু অস্ত্র নিরস্ত্রিকরণ, উৎপাদন বন্ধ এবং বাণিজ্য প্রতিরোধে সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাষ্ট্রদূত আহমেত ইউজেমচুর।
ওপিসিডব্লিউর রাসায়নিক অস্ত্র ব্যবহার রোধ, নিরস্ত্রিকরণ, উৎপাদন বন্ধ ও বাণিজ্য প্রতিরোধে যে দলিল রয়েছে তার অন্যমত স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ।
সূত্র: বাংলা নিউজ









