সদ্য প্রকাশিত
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের
খেলা

‘ডু অর ডাই’ ম্যাচে বাবরের জায়গায় কাকে চান আমির

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
‘ডু অর ডাই’ ম্যাচে বাবরের জায়গায় কাকে চান আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দলের টপ অর্ডার নতুনভাবে সাজানোর পরামর্শ দিলেন সাবেক পেসার মোহাম্মদ আমির। বিশেষ করে টপ অর্ডারে বাবর আজমের জায়গা নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি।

জিও নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে দলকে ভারসাম্যপূর্ণ কম্বিনেশন নিয়েই নামতে হবে। তার প্রস্তাবিত একাদশে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্শ দেন এই বাঁহাতি পেসার।

আমিরের মতে, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা ও খাজা নাফেকে টপ অর্ডারে রাখা যেতে পারে। নাফেকে বাবরের পজিশনে ব্যাট করালে মিডল অর্ডার আরো গতিশীল হবে বলেও মনে করেন তিনি। উইকেটকিপার হিসেবে উসমান খানকে রেখে পরবর্তী সময়ে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজকে খেলানোর কথাও বলেন আমির। প্রয়োজনে স্পিন বিকল্প হিসেবে আবরার আহমেদকে নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

আমিরের ভাষায়, ‘দলকে পরিস্থিতি অনুযায়ী সাজাতে হবে। ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে।’

বর্তমানে গ্রুপ পর্বে কঠিন সমীকরণের মুখে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে হলে শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় প্রয়োজন।

তাই দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার নিয়ে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তই হতে পারে ভাগ্য নির্ধারক।