লাইফ স্টাইল

ডিমের স্যান্ডউইচ রেসিপি

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডিমের স্যান্ডউইচ রেসিপি

উপকরনঃ

১.৮ পিস পাউরুটি
২.২ টা ডিম
৩.১একটা ছোট সাইজের টমেটো
৪.মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি
৫.৩/৫ টা কাঁচামরিচ কুচি
৬.১/২ চা চামচ গোল মরিচ গুড়া
৭.পরিমাণ মতো লবণ
৮.৩ টেবিল চামচ মেয়োনিজ
৯.২ টেবিল চামচ বাটার
১০.টমেটো সস

প্রস্তুত প্রনালীঃ
১.প্রথমে ডিম সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ ডিমগলো কাটা চামচ দিয়ে ভেঙ্গে একদম ছোট /অনেকটা ডিম ভর্তার মতো করে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও টমেটো কুচি,কাঁচা মরিচ কুচি, গোল মরিচ গুঁড়া, লবণ,মেয়োনিজ,টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
২.তারপর পাউরুটির উপর বাটার মাখিয়ে একটু সেকে নিতে পারেন,না হলে স্কিপ তারপর ডিমের মিক্স টা পাউরুটির উপর দিতে হবে, তার উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে ডিম স্যান্ডউইচ।