লাইফ স্টাইল

ডিমের মাসালা কারি রেসিপি

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডিমের মাসালা কারি রেসিপি

উপকরণঃ
ডিম ৬ টা
পেঁয়াজ কুচি ১/৩ কাপ
টমেটো কুচি ১/২ কাপ
রসুন ও আদা বাটা ১ টে চামচ করে
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়া ২ চা চামচ
গরম মশলা গুড়া ১/২ চা চামচ
স্বাদমতো লবণ
চিনি সামান্য
তেজপাতা ২ টা
সর্ষের তেল ১/৩ কাপ
গোটা জিরা ও কালোজিরা ১/২ চা চামচ করে
শুকনো মরিচ ২/৩ টা
দারুচিনি ১ টুকরো

পদ্ধতিঃ
ডিম সেদ্ধ করে ডিমের গায়ে ছুরি দিয়ে চিড়ে দিয়ে লবণ ,হলুদ মাখিয়ে রাখুন।
পেঁয়াজ, টমেটো লম্বা করে কুচি করে রাখুন।সব বাটা মশলা ও সব গুঁড়ো মশলা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এবার কড়াইতে অল্প তেল দিয়ে ডিম গুলো অল্প আঁচে ভেজে তুলে নিন।
বাকি তেল ভালো করে গরম শুকনো মরিচ, আস্ত জিরে, কালোজিরে, তেজপাতা ও দারুচিনির ফোড়ন দিন।পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজুন। এরপর টমেটো কুচি দিন।

এর সাথে মসলার পেস্ট টা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। লবণ চিনি দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান। প্রয়োজনে সামান্য জল দিয়ে আবার কষান।
তেল ছেড়ে এলে, খানিকটা জল দিয়ে ফুটতে দিন।
ঝোল ফুটে উঠলে ডিম গুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। এপর্যায়ে কাঁচা মরিচ ফালি ও গরম মশলা গুড়া ছড়িয়ে দিন। কয়েক মিনিট চুলায় রেখে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন।