লাইফ স্টাইল

ডিম ছাড়াই তৈরি করুন কেক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ডিম ছাড়াই তৈরি করুন কেক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেক বানাতে গিয়ে দেখলেন বাসায় ডিম নেই ! চিন্তার কোনও কারণ নেই। ডিম ছাড়াও তৈরি করতে পারবেন চমৎকার কেক। শিশুদের স্কুলের টিফিন যেমন দিতে পারবেন, তেমনি বিকেলের নাস্তায়ও রাখতে পারবেন সুস্বাদু কেক।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

ময়দা- ২ কাপ

চিনি- ১ কাপ (মিহি গুঁড়া)

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

মাখন- ১ কাপ (তরল)

সোডা- ১৫০ মিলি

বেকিং পাউডার- ১ চা চামচ

কনডেন্সড মিল্ক- আধা কনটেইনার

প্রস্তুত প্রণালি :

ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চেলে নিন। আরেকটি পাত্রে চিনি ও মাখন মিশিয়ে বিট করুন। যতক্ষণ ভালো মতো চিনি না গলে ততক্ষণ বিট করতে থাকুন। ভ্যানিলা এসেন্স ও কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। এবার ধীরে ধীরে ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ মেশান। ময়দা যেন দলা না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন। সোডা মিশিয়ে নিন একটু একটু করে। ১৮০ ডিগ্রী প্রি-হিট ওভেনে মিশ্রণটি দিয়ে ৩০ মিনিট রাখুন।

সূত্র: অনলাইন