সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
রাজনীতি

ডিএনসিসি মেয়র আতিকুল ও কাউন্সিলরদের শপথ

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া
ডিএনসিসি মেয়র আতিকুল ও কাউন্সিলরদের শপথ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করেন তিনি। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলরও আজ শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলর শপথ নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ধানমন্ডিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বেলা সাড়ে ১২ টায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে নবনির্বাচিত কাউন্সিলর ও মেয়রের।