লাইফ স্টাইল

ডাল কিমা রেসিপি

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সকালে পরোটার সাথে ভাজি আর ডিম রোজ রোজ খেতে অনেক সময় ভালো লাগে না। নতুন কিছু হলে মন্দ নয়। আজ জেনে নিন একটি মজার রেসেপি।

উপকরণ-

► মাংসের কিমা- ২৫০ গ্রাম।

►. ছোলার ডাল- ২৫০ গ্রাম

► পেঁয়াজ কুঁচি- ১টি।

► পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ।

►  আদা বাটা- দুই টেবিল চামচ।

►রসুন বাটা- ২টেবিল চামচ।

► টমেটো সস-২ টেবিল চামচ।

► ঘি- ২চা চামচ।

►সরষের তেল – ২ টেবিল চামচ।

► লবণ- স্বাদ মতো।

আরো যা যা লাগবে,

►হলুদ গুঁড়া- ১/২ চা চামচ।

►মরিচ গুড়া- ২ টেবিল চামচ।

►ছোট এলাচ- ২টি।

►লবঙ্গ- ৪টি।

►দারচিনি- ১ টুকরা।

►পেঁয়াজ বেরেস্তা – ২টেবিল চামচ ( দুধে ভিজিয়ে রাখতে হবে)।

প্রস্তুত প্রণালী

১. প্রথমে ছোলার ডাল সিদ্ধ করে নিন।

২. মাংসের কিমা আলাদা পাত্রে সিদ্ধ করে নিন। সাথে পানি এবং লবণ দিয়ে দিন। সিদ্ধ হলে ঠান্ডা করে নিন। মাংস পানি সহ নামাতে হবে।

৩. এবার অন্য একটি কড়াই নিয়ে তাতে  ঘি দিয়ে দিন। এরপর দিন পেঁয়াজ। লালচে হয়ে এলে দিয়ে দিন শুকনা মরিচ, এলাচ, দারচিনি। একটু নেড়ে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। কষিয়ে নিন।

৪. এবার কিমা থেকে স্টক ছেঁকে নিন। কিমা কষানো মশলার ভিতর দিয়ে দিন। একটু কষিয়ে নিন। এরপর এতে মাংসের অর্ধেক স্টকটা দিয়ে গ্রেভি করে নিন।

৫. কষানো মাংসের গ্রেভির ভিতর দিয়ে দিন সেদ্ধ করা ছোলার ডাল। বাকি স্টকটা দিয়ে সবকিছু আর একটু রান্না করে নিতে হবে।

৬. মাঝে মাঝে নেড়ে দিন যেন নিচে ধরে না যায়। চাইলে একটু গরম মশলার গুঁড়া  দিতে পারেন। সবশেয়ে দুধে ভেজানো পিঁয়াজ দিয়ে দিন।  ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন।

 

সূত্রঃ কালের কণ্ঠ