সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ডাকসু নির্বাচন ২৮ বছর না হওয়া দুঃখজনক: তোফায়েল

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ডাকসু নির্বাচন ২৮ বছর না হওয়া দুঃখজনক: তোফায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর ধরে না হওয়া দুঃখজনক।

মঙ্গলবার একটি গণমাধ্যমের আয়োজনে ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর যাবৎ অনুষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতা তৈরির কারখানা। সেখানে নির্বাচন না হওয়া দুঃখজনক।

তিনি বলেন, সেখানে একসময় আমরা ছাত্র রাজনীতি করেছি। ছাত্রলীগের সদস্য হিসেবে অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলাম। ১৯৬৮ সালে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম।

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন।

তোফায়েল আহমেদ বলেন, মানুষ প্রত্যাশা করে, জাতীয় নির্বাচনের পরে শুধু ঢাবি নয়, পাবলিক, প্রাইভেট আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানেও নির্বাচন হবে। এটি একটি শুভ উদ্যোগ। আমি প্রত্যাশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।