সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ডাইনি অপবাদ দিয়ে মা ও মেয়েকে মলমূত্র খেতে বাধ্য করে গ্রেফতার ১১

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
ডাইনি অপবাদ দিয়ে মা ও মেয়েকে মলমূত্র খেতে বাধ্য করে গ্রেফতার ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাইনি অপবাদ দিয়ে মা ও মেয়ের ওপর অত্যাচারের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিস। জোর করে তাদের মলমূত্র খেতে বাধ্য করা হল। ঝাড়খণ্ডের দুলামি গ্রামের এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে।

পুলিস সূত্রে খবর, দিন কয়েক আগে আক্রান্তদের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে মারা যান। তার দু’দিন পর একই বাড়ির আরও দুই সদস্য একই রোগে আক্রান্ত হয় মারা যান। এরপরই ওই পরিবারের বাকি সদস্যরা চড়াও হয় বছয় ৬৫-র এই মহিলা ও তাঁর মেয়ের ওপর। তাদের ডাইনি অপবাদ দেওয়া হয়। প্রতিবাদ করায় জোর করে মা ও মেয়েকে মলমূত্র খেতে বাধ্য করা হয়। সেই সঙ্গে নদীর পাড়ে নিয়ে গিয়ে তাঁদের চুলও কেটে দেওয়া হয়।

অত্যাচার সহ্য করতে না পেরে, অবশেষে সোনাহাতু থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। এদিকে, এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় ছড়ানোর পরই প্রতিবাদের ঝড় উঠেছে।

প্রসঙ্গত গত ১৭ বছরে ডাইনি সন্দেহে ভারতে ৫০০-র বেশি মহিলাকে হয় নিগ্রহ করা হয়েছে, না হয় খুন করা হয়েছে।