সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ড. কামালের সংবাদ সম্মেলন বিকালে

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ড. কামালের সংবাদ সম্মেলন বিকালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন আজ।

বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন ড. কামাল হোসেন।

এ ছাড়া নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না দেয়া, ঐক্যফ্রন্ট প্রার্থীদের গ্রেফতার, প্রচারে হামলা-মামলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের অবস্থান উঠে আসবে এ সম্মেলনে।

এতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।