সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ড. কামাল নির্বাচনে অংশ নিচ্ছেন না!

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
ড. কামাল নির্বাচনে অংশ নিচ্ছেন না!
সিল্কসিটিনিউজ ডেস্ক:
অনেক জল্পনা-কল্পনা শেষে নিশ্চিতভাবেই নির্বাচন থেকে দূরে থাকছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। তার দল গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় তার নাম নেই। কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক  বলেন, ‘ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না। তার মেয়ে সারা হোসেনও নির্বাচন করবেন না। তিনি দেশের বাইরে আছেন। আমরা সারা দেশে ১১৩টি আসনে মনোনয়নপত্র জমা দেবো।’

বুধবার সকালের দিকে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অবশ্য  বলেছেন, ‘ড. কামাল হোসেন একটি আসন থেকে নির্বাচন করলে ভালো হতো। কিন্তু তিনি কেন করছেন না, তা জানতে পারছি না।’