সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঠাকুরগাঁও ও বগুড়ায় প্রচারে নামছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ঠাকুরগাঁও ও বগুড়ায় প্রচারে নামছেন মির্জা ফখরুল
সিল্কসিটিনিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি (ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬) সংসদীয় আসনে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করতে মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল। এরপর বগুড়াতে যাবেন তিনি। বিএনপির চেয়ারপারসেনর মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
এর আগে সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমি মঙ্গলবার ঠাকুরগাঁও যাবো। সেখানে ভোটের প্রচারে অংশ নেবো। এরপর বগুড়াও যাবো। দুইদিন থেকে ঢাকায় ফিরে আসবো।’
অন্যদিকে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও দুটি সংসদীয় আসনে (কুমিল্লা ১ ও ২) নির্বাচন করছেন। গত এক সপ্তাহ ধরে নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করছেন তিনি। তিনি নিজেই সোমবার রাতে  এই তথ্য নিশ্চিত করেন।