সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

ট্রেনের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত

MD Ahamadullah২ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
ট্রেনের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রবিবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার  বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ রবিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকে  রেললাইনটিতে রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।