সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, জেলা যুবদল নেতা নিহত

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, জেলা যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় ট্রাকের সাথে লেগে রনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিৎ করেছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, শুক্রবার সাড়ে বিকেল চারটার দিকে যুবদল নেতা রনি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রনি। পরে স্থানীয়রা চন্দ্রিমা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মের্গ পাঠায়।

ওসি জানান, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ট্রাকটি চলে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান তিনি।