সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ তরুণ-তরুণী নিহত

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ তরুণ-তরুণী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফাহিম উদ্দিন (২১) ও রিতা বেগম (১৯)। দুজনে মোটরসাইকেলে দিনাজপুরের ফুলবাড়ী থেকে রংপুরের মিঠাপুকুরের দিকে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাহিম রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলার ব্রেইলি ব্রিজ কৃষি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর রিতা বেগম একই ইউনিয়নের হরিচরণ শর্মা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুজনে মোটরসাইকেলে করে মিঠাপুকুরের দিকে আসছিলেন। মিঠাপুকুর থেকে একটি ট্রাক ফুলবাড়ীর দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এ ঘটনায় স্থানীয় জনগণ ট্রাকটিকে আটক করলে চালক ও সহযোগী পালিয়ে যান। লাশ দুটি মিঠাপুকুর থানায় রাখা হয়েছে।