সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় একটি ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা মোমেনা বেগম (৪৫) ও মেয়ে মুন্নী আক্তারের (২০) নিহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম ও তাদের কন্যা মুন্নী আক্তার।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপুরের দিকে সোনাহাট থেকে অটোরিক্সা করে যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাটের দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ওই অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরের যাত্রীরা আহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কন্যা মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে,মা মোমেনা বেগমের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় চিকিৎসকগণ রংপুর মেডিকেলে তাকে প্রেরণ করলে রাস্তায় তার মৃত্যু ঘটে। অন্যান্য আহতরা ভুরুঙ্গামারমী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাক ড্রাইভার সটকে পড়ে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









