সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ২৮৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৮৩ মিনিট পড়া
টেকনাফে ২৮৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথকভাবে ২৮৬ কোটি ৭৯ লাখ ৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথকভাবে ২৮৬ কোটি ৭৯ লাখ ৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে ও দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ থানায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর ২০১৭ সাল থেকে ২০ মার্চ ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৫ মাসে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কর্তৃক মালিকবিহীন ইয়াবা, বিদেশি মদ, বিয়ার ফেনসিডিল, গাঁজা, চোলাই মদ, সিগারেট উদ্ধার করা হয়।

এসব মাদকের বাজার মূল্য ১৫৯ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।

এর মধ্যে ১৫৮ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকার ইয়াবা ট্যাবলেট ছিল।

বিজিবি কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ বলেন, দেশে বর্তমানে দেড় লাখ রোহিঙ্গাসহ মাদকসেবীর সংখ্যা ৬৫ লাখ। যার ৯০ ভাগ হচ্ছে যুবসমাজ। প্রতিদিন দেশে মাদকের পেছনে ব্যয় হয় ৪৬ কোটি টাকা

পুলিশ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি ২০১৮ সাল থেকে জুন ২০১৮ সাল পর্যন্ত ৬ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল, গাজাঁ ও চোলাই মদ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, টেকনাফ মডেল থানায় ১২৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে ও দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ থানায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর ২০১৭ সাল থেকে ২০ মার্চ ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৫ মাসে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কর্তৃক মালিকবিহীন ইয়াবা, বিদেশি মদ, বিয়ার ফেনসিডিল, গাঁজা, চোলাই মদ, সিগারেট উদ্ধার করা হয়।

এসব মাদকের বাজার মূল্য ১৫৯ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।

এর মধ্যে ১৫৮ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকার ইয়াবা ট্যাবলেট ছিল।

বিজিবি কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ বলেন, দেশে বর্তমানে দেড় লাখ রোহিঙ্গাসহ মাদকসেবীর সংখ্যা ৬৫ লাখ। যার ৯০ ভাগ হচ্ছে যুবসমাজ। প্রতিদিন দেশে মাদকের পেছনে ব্যয় হয় ৪৬ কোটি টাকা।