সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

টেকনাফে বিপুল ভোটে জয়ী বদির স্ত্রী

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
টেকনাফে বিপুল ভোটে জয়ী বদির স্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহীন আক্তার প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী।

নৌকার প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট। এর মধ্যে টেকনাফ উপজেলায় ১ লাখ ২২ হাজার ৬৮০ এবং উখিয়া উপজেলায় ৭৪ হাজার ২৯৪ পেয়েছেন।

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৮ ভোট। তিনি টেকনাফ উপজেলায় ৮ হাজার ২১০ এবং উখিয়া উপজেলায় ২৮ হাজার ৮০৮ ভোট পান। নৌকা ১ লাখ ৫৯ হাজার ৬৯৫৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেছে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার একজন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন। এ আসনের ১০০টি ভোট কেন্দ্র রয়েছে।