সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে ৫ উইকেট নিয়ে তিনি এ পুরস্কার জয়ের জন্য নির্বাচিত হন।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার কুশান রাজিথা, নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার, মিশেল ম্যাক্লেনাঘান, ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বিকে।

২০১৬ সালে বিশ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার। দ্বিতীয় কোনো বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছিলেন। তার আগে ২০১২ সালে ইলিয়াস সানী বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার।

সূত্র: রাইজিংবিডি