শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে।
ওই আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা দশ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।
কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (১০ জুলাই) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় তিনি এ অাহ্বান জানান।
এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকেও খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সূত্র: অনলাইন