সিল্কসিটিনিউজ ডেস্ক:
চিংড়ি মাছের নাম শুনলেই জিভে জল এসে যায়। চিংড়ি দিয়ে যেকোনো সবজি এবং ভর্তা খেতে খুব সুস্বাদু। ধীরে ধীরে গরম এর তীব্রতা বাড়ছে এই সময় টমেটো দিয়ে রান্না খুব ভালো লাগে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে চিংড়ি ভুনা কি ভাবে করা যায়। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

উপকরণ :
চিংড়ি মাছ ৪০০ গ্রাম
আদা বাটা ১ টেবিল চামচ
হলুদ গুড়ো ১/২ চা চামচ
মরিচ গুড়ো ১ চা চামচ
লবন স্বাদমতো
পেঁয়াজ নিজের পছন্দ মত
টমেটো মাঝারি ১ টি
কাঁচা মরিচ ৩ /৪ টি
ধনে পাতা নিজের পছন্দ মত
তেল ৪ টেবিল চামচ
প্রণালী :
পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতা তেল বাদে বাকি সব মসলা দিয়ে মাছ গুলোকে ১ ঘন্টার জন্য মাখিয়ে রাখুন (মেরিনেট)। এর পর প্যান এ তেল দিয়ে পিয়াজ দিয়ে বাদামী করে ভাজুন। বাদামী রং আসলে মেরিনেট করা মাছ দিয়ে দিন সাথে টমেটো সহ। এইবার ঢেকে রাখুন ১৫ মিনিট এর জন্য মাঝারি আচ এ। যখন মসল্লার উপরে তেল উঠবে তখন ধনেপাতা এবং কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।
সূত্র: অনলাইন









