লাইফ স্টাইল

টক ঝাল মিষ্টি লেবুর আচার রেসিপি

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টক ঝাল মিষ্টি লেবুর আচার

উপকরণ
২০ টা লেবু
৩ টেবিল চামচ বিট নুন
৩ টেবিল চামচ সৈন্ধব নুন
২ চা চামচ গোটা জিরা
৩ চা চামচ জোয়ান
১.৫ চা চামচ লংকার গুঁড়ো
১.৫ চা চামচ গোলমরিচের গুঁড়ো
৪০০ গ্রাম চিনি
১/২ চা চামচ হিং

প্রস্তুত প্রণালী

👉সবথেকে প্রথমে লেবু ভালো করে ধুয়ে রোদুরে সুখিয়ে নিতে হবে ১ ঘন্টা।

👉এবার লেবু গুনোর ৮ টুকরো করে কেটে নিতে হবে আপনারা ৪ টুকরো করতে পারেন, বিচি গুলো বার করে নিতে হবে।

👉 এবার কাঁচ বা প্লাস্টিক বড়ো পাত্রতে লেবু গুনো রাখতে হবে।

👉 এবার ওই লেবুর পাত্রর মধ্যে সব মসলা নুন,বিট নুন, গোটা জীরে,জোয়ান,লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হিং দিতে হবে।

👉 এবার একটা কাঠের চামচ সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে রোদ্দুরে ৫ দিন রাখতে হবে।

👉৩ দিন পর মাঝে একবার ভালো করে উপর নিচ করে দিতে হবে।

👉 ৬ দিন রোদ্দুরে রাখার পর যখন লেবু নরম হয়ে আসবে তখন চিনি দিয়ে মিলিয়ে আবার রোদ্দুরে ২ দিন রাখতে হবে।

👉 এবারে ২ দিন রাখার পর চিনি গোলে যাবে ঠখন ভালো করে নেড়ে দিতে হবে।এবার পরিষ্কার শিশি বা জারে রেখে আবার ৪ থেকে ৫ দিন রোদ্দুরে রাখলেই রেডি টক মিষ্টি লেবুর আচার।তৈরি টক ঝাল মিষ্টি লেবুর আচার এবারে পরিবেশন করার জন্য তৈরি