নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় আহত শাহানুরের দু’পা কেটে ফেলা মামলা বাকি ১৩ আসামী আজ সকাল ১১ টার দিকে আদালতে আতœসমর্পন করেছে। আদালত তাদের জামিন নাকচ করে জেল হাজতে প্রেরন করেছে।
এর আগে ২ আসামী মামলার পরপরই গ্রেফতার করা হয়েছিল এবং ১ আসামীকে গেল রাতে গ্রেফতার করে পুলিশ।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সিল্কসিটি নিউজকে জানান, গত ১৬ অক্টোবর একদল সন্ত্রাসী শাহানুর আলমকে লোহার শাপল ও হাতুরী দিয়ে পিটিয়ে মারাতœক আহত করে। তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে পচন ধরলে দু’পা কেটে ফেলা হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলার ১৩ আসামী সকালে কালীগঞ্জ আমলী আদালতের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এর আদালতে আতœসমর্পন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
এর আগে গত রাতে কোরবান আলী ও গত ৬ নভেম্বর আযাদ ও লিখন নামে আরো দুজনকে গ্রেফতার পুলিশ।
উল্লেখ্য, গতকাল হাইকোট স্ব-প্রনোদিত হয়ে ঝিনাইদহ পুলিশ সুপারকে ৭২ ঘন্টার মধ্যে সমস্ত আসামীকে গ্রেফতার করার নির্দেশ দেন।
স/শ










