শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
ঝিনাইদহে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে। জেলা বিএনপি আয়োজনে জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়।

রোববার সকাল ১০ টার দিকে কেপিবসু সড়কের দলের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুর ইসলাম বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, সাবেক ছাত্র নেতা আশরাফুল ইসলাম পিন্টু, বিএনপি নেতা জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল, ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম আনন, ছাত্র নেতা আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ সহ জেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স/আর










