সদ্য প্রকাশিত
সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
ঝিনাইদহে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ঝিনাইদহ সদর উপজেলার নিসৃংহপুর গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮) হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে ধান ক্ষেতের পানির ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, খড়িখালী নিসৃংহপুর গন্ডবিল মাঠে ধান ক্ষেতের পানির ক্যানালের মধ্যে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পানির ক্যানালের মধ্যে চটের বস্তার ওপর হাত-বাঁধা অবস্থায় ছিল মরদেহটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।