সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঝিনাইগাতীতে নৌকার প্রচার ক্যাম্পে আগুন ও ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ঝিনাইগাতীতে নৌকার প্রচার ক্যাম্পে আগুন ও ককটেল বিস্ফোরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে নৌকা প্রতীকের ৩টি প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ও ১টি ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া উপজেলার মানিককুড়া নৌকার একটি প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই কেন্দ্রের কাপড়ের তৈরি একটি নৌকা প্রতীক তুলে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়।

উপজেলার কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্লাহ জানান, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় গান্ধিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিস্ফোরণের বিকট শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ২টি মামলা দায়ের হয়েছে। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, আমার নেতাকর্মী নির্বাচনী এলাকায় থাকতেই পারছে না। নৌকার প্রচার ক্যাম্পে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা সাজানো। মামলা দেয়ার জন্যই এ ধরনের ঘটনা আওয়ামী লীগ সমর্থকরা ঘটিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।