সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঝটপট ছিটা রুটি খুবই সুস্বাদু একটি খবার , ছোট বড় সবার পছন্দ এই রুটি ।

চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি…
উপকরন :
• চালের গুড়িঃ ১কাপ (বাজারের কিনাটা দিয়েই করেছি)
• ময়দাঃ ১কাপ
• আদার রসঃ ১চা চামচ
• লবন পরিমান মত
• পানিঃ ৩কাপ বাঁ একটু কম
প্রনালী :
একটি বড় বাটিতে উপরের সব উপকরন ভাল করে মিশিয়ে নিন।
অন্য একটি বাটিতে ২ চা চামচ তেল ও ২চা চামচ পানি মিশিয়ে রাখুন।
চুলাতে ফ্রাইপ্যান দিয়ে গরম করে নিন।একটি কাপড় নিয়ে তেল ও পানির মিশ্রনে ভিজিয়ে নিন ও প্যানে ব্রাশ করুন।
এখন হাতের সব আঙ্গুল চালের গুড়ির মিশ্রনে ডুবিয়ে প্যানে হাত ঘুড়িয়ে ঘুড়িয়ে, হাত সামনে পিছনে নিয়ে ছিটা দিন।১ মিনিট অপেক্ষা করুন।রুটি হয়ে গেলে রুটির পাশ উঠে আসবে।।চামচ দিয়ে দুই ভাজ করে রুটি তুলে নিন। মাংশ বাঁ সব্জির সাথে গরম পরিবেশন করুন।
সূত্র: অনলাইন









