সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

জয়ে ফিরলো রিয়াল

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
জয়ে ফিরলো রিয়াল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগের দুই ম্যাচে হেরে নিজেদের ছায়া হয়েই ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে শনিবারই পুরনো রূপে ফিরলো স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় মালাগাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই তেতে ছিল জায়ান্টরা। যদিও গোলের দেখা পেতে সময় নেয় ৩৫ মিনিট। শুরুর সেই গোলটি করেন সার্হিও রামোস। অবশ্য আজকের ম্যাচে স্প্যানিশ এই তারকাই উত্তেজনা ছড়াচ্ছিলেন। তাই এখানেই থেমে থাকলেন না। ৪৩ মিনিটে ফের মালাগার জালে বল পাঠিয়ে আধিপত্য বজায় রাখেন। অবশ্য দুটি গোলই আসে টনি ক্রুসের সেট পিস থেকে।

 

যদিও শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করে রিয়াল। লুকাস ভেসকেস সুযোগ তৈরি করে দিলেও কারিম বেনজেমার হেড বাউন্স খেয়ে লক্ষ্যের ওপর দিয়ে চলে যায়। একইভাবে রোনালদো শট নিলেও সেটি মালাগার গোলরক্ষকের পায়ে লেগে প্রতিহত হয়।

 

দ্বিতীয়ার্ধেও পাল্টা আক্রমণ ছিল রিয়ালের। আর এই অর্ধেই খেলার ধারার বিপরীতে ৬৩ মিনিটে একটি গোল শোধ করে মালাগা। প্রথম দিকে শটটি প্রতিহত করেছিলেন রিয়াল গোল রক্ষক নাভাস। কিন্তু ফিরতি বলে গোল করেন আনোর।

 

শেষ দিকে শুরুর মতো নিষ্প্রভ ছিলেন প্রাণভোমরা রোনালদো। সুযোগ পেলেও ফিনিশিং টাচ দিতে পারেননি।

 

এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৩৯। আর বার্সেলোনার সংগ্রহ ৩৮।

সূত্র: বাংলা ট্রিবিউন