সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

জয়পুুরহাটে অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন; অন্যজনের ২০ বছর কারাদন্ড

নিউজ ডেস্ক১৯ মে ২০২২১ মিনিট পড়া
জয়পুুরহাটে অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন; অন্যজনের ২০ বছর কারাদন্ড

জয়পুুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে অস্ত্র মামলায় এক জনকে যাবজ্জীবন এবংঅন্যজনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার  ১৯ মে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।

মামলার বিবরণে জানা গেছে,২০০৮ সালের ৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলায় টহল দিচ্ছিল জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক দল। তখন তাদের কাছে গোপন খবর আসে নিশ্চিন্তা বাজার এলাকায় অস্ত্র পাচার হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এসময় মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন। আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছেন। ঘটনা ও রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) এ্যাড.নিপেন্দ্রনাথ মণ্ডল।

এস/আই