সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাসেল ও সম্পাদক মিন্টু

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাসেল ও সম্পাদক মিন্টু

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চ্যানেল আই প্রতিনিধি শফিউল বারী রাসেল ও সাধারন সম্পাদক পদে বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু নির্বাচিত।

এ ছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়ার সহ সভাপতি রাশেদুজ্জামান (আরটিভি, দৈনিক আলোকিত বাংলাদেশ ও জাগোনিউজ), সহ সভাপতি শাহাবুদ্দিন (দৈনিক সোনালী সংবাদ), যুগ্ম সাঃ সম্পাদক আবিদুল মোমেন মুনি (ইনডিপেনডেন্ট টিভি, বিডিনিউজ ও দি ডেইলী সান), প্রচার ও দপ্তর সম্পাদক অশোক কুমার সরকার গৌর (দৈনিক খবর পত্র ও দৈনিক চাঁদনী বাজার), সাহিত্য, সংস্কৃতি ও লাইব্রেরী সম্পাদক মুনিরুজ্জামান মুনির (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সকলের খবর), ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক আহসান হাবিব আরমান (দৈনিক আমার সময়) এবং নির্বাহী সদস্য পদে সুমন চৌধূরী (দৈনিক ভোরের কাগজ), আব্দুল বাতেন (দৈনিক ভোরের ডাক), জহুরুল হক জুয়েল (দৈনিক যোগাযোগ প্রতিদিন), জুলফিকার আলী ভুট্টো (দৈনিক বর্তমান সময়), আবু জাহের হাবু (সাপ্তাহিক গ্রামীন আলো) ও আব্দুল কাদের সুজন (মোহনা টিভি)।

জয়পুহাট জেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান টিটো এ তথ্য নিশিচত করে জানান, কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় ও এ ব্যাপারে কারো কোন আপত্তি না থাকায় আজ মঙ্গলবার বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী উল্লেখিত প্রার্থীগনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

স/অ